ঢাকা, -

আলোচিত সংবাদ

গণতন্ত্র মঞ্চের নেতাদের যে নির্দেশনা দিলেন খালেদা জিয়া

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেখা করেছেন গণতন্ত্র মঞ্চের ছয় শীর্ষ নেতা। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে যান তারা। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা গণতন্ত্র মঞ্চের নেতারা।

নেতাদের মধ্যে ছিলেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। রাজনৈতিক কথা বলার মত অবস্থায় নাই। আমরা কথা বলেছি, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তাকে জানিয়েছি- আমরা এক দফার আন্দোলন করছি। সামনের মাসে জোরদার আন্দোলন করবো এটা বলেছি। উনি বলেছেন, আপনারা যারা বাইরে আছেন তারা সবাই মিলে আন্দোলন করেন। আমি দেখতে চাই আপনার আন্দোলন করছেন, আন্দোলন করতে হবে। আমাদের এই আন্দোলনে উনার সমর্থন আছে। আমাদের একজন নেতা বলেছেন সরকার একটা নির্বাচনের জাল বিছানোর চেষ্টা করছে। উনি বলেছেন, কোনো অবস্থায় এই সরকারের অধীনে নির্বাচনী ফাঁদে পা দেওয়া যাবে না। জোনায়েদ সাকি বলেন,উনার শারীরিক অবস্থা খুবই জটিল ও গুরুতর।

আরও পড়ুন  জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম নয়, ভোট হবে ব্যালট পেপারে

চিকিৎসকরা জানান, দেশের সব চিকিৎসা উনাকে দেয়া হয়েছে। তাকে বাঁচাতে গেলে বিদেশে উন্নত চিকিৎসা দিতে হবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, উনি বলেছেন দেশকে বাঁচাতে হলে এই আন্দোলনটা করতে হবে, দেশকে রক্ষা করতে এই আন্দোলনে বিজয়ী হতে হবে।

নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়ার অবস্থা এভাবে বর্ণনা করা যাবে না। খুবই সংকটাপন্ন। মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছে, তাকে বিদেশে নিয়ে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা দেওয়ার জন্য। তার এখন মূলত লিভার ট্রান্সপ্লান্ট জরুরি। এটা জরুরি ভাবে করা না হলে তার অবস্থার আরও অবনতির আশঙ্কা রয়েছে। লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া জরুরি। অ্যাডভ্যান্স ট্রিটমেন্ট নিতে হবে দীর্ঘ মেয়াদে যা এই দেশে কোনোভাবেই সম্ভব নয়। আমরা অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবী জানাচ্ছি। উল্লেখ্য, গত ৯ই আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

আরও পড়ুন  ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েল

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ