ঢাকা, -

আলোচিত সংবাদ

গরমিল পেলেই বন্ধ করে দেয়া হবে হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা বছর সরকারি-বেসরকারি ক্লিনিক, হাসপাতালগুলোতে অভিযান অব্যাহত রাখা হবে। কোনো রকম গরমিল পেলেই বন্ধ করে দেওয়া হবে। যদিও সব হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে না সরকার।

রবিবার (১০ মার্চ) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনুষ্ঠানে আসার সময় কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছি। সেগুলোতেও কিছু অসংগতি রয়েছে। দ্রুত সমাধান করে দেওয়া হবে।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে: ইসি আনিছুর

তিনি বলেন, সরকারি হাসপাতালে কিছু অসঙ্গতি রয়েছে। সেগুলো সমাধান করতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে।

এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার প্রমুখ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ