- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

গাউসুল আজম মার্কেটে আগুন

ঢাকা নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন  চট্টগ্রামের ১২ আসনে ‘স্বতন্ত্র’ ব্যথায় নৌকা-লাঙ্গলের প্রার্থী

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।