ঢাকা, -

আলোচিত সংবাদ

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ গ্রেপ্তার ৩

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে ২১ জনের প্রাণহানির ঘটনায় বিধ্বস্ত ভবনের মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি জানান ডিবি প্রধান হারুন-অর-রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভবনের মালিক ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও ভবনের বেসমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু।

হারুন-অর-রশীদ বলেন, ভবনের আন্ডারগ্রাউন্ডে পার্কিং প্লেস না রেখে সেখানে কাঁচে ঘিরে স্যানিটারি ব্যবসার জন্য ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ভবনের স্যাপটিক ট্যাংকও কখনো পরিষ্কার করা হয়নি। এ অবস্থায় বিস্ফোরণে এর দায়-দায়িত্ব ভবন মালিক বা ওখানকার ব্যবসায়ীরা এড়াতে পারে না।

আরও পড়ুন  এখনও পদত্যাগ করিনি: তথ্য উপদেষ্টা

তিনি আরও বলেন, সবকিছু বিবেচনায় জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অবহেলাজনিত একটি মামলা দায়ের করে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ