ঢাকা, -

আলোচিত সংবাদ

‘গ্রীন লাইন’ ওয়াটার বাসে আগুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকা-ভোলা রুটে চলাচলকারী গ্রীন লাইন ওয়াটার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়ায় যায়নি। যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা লঞ্চটিকে তীরে ফেরানোর অনুরোধ করে। কর্তৃপক্ষ সেটি না করে ঝুঁকি নিয়ে ভোলায় আসেন।

রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ৬শ’ যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে গ্রীন লাইন। সকাল সাড়ে ১১টার দিকে মেঘনার চাঁদপুর পয়েন্টে এসে হঠাৎ করেই এসিতে আগুন লেগে যায়। বিষয়টি টের পেয়ে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রনে আনে।

আরও পড়ুন  রাঙামাটিতে গলায় ফাঁস লাগানো কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

তবে লঞ্চের ব্যবস্থাপক দাবি করেন, সাইলেন্সে গরম হয়ে ধোঁয়া বের হয়েছে। আগুন লাগার ঘটনা ঘটেনি।

এদিকে খবর পেয়ে ভোলা জেলা প্রশাসনের একটি টিম ইলিশা ঘাটে এসে গ্রীন লাইন কর্তৃপক্ষকে সর্তক করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ