ঢাকা, -

আলোচিত সংবাদ

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ সাইক্লোন শেল্টার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজারে ৫৭৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারবেন ৫ লাখ ৫ হাজার ৯৯০ জন। চট্টগ্রাম-কক্সবাজারে মোখার প্রভাব শুরু হতে পারে শনিবার থেকেই।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা শনিবার (১৩ মে) বিকেল থেকে সোমবারের (১৫ মে) মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুন  এমপি আনার হত্যাকাণ্ড: সেপটিক ট্যাংকে মিলল মরদেহের খণ্ডিত অংশ

বৃহস্পতিবার (১১ মে) কক্সবাজার জেলা প্রশাসনের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এতে সভাপতিত্ব করেন।

সভায় শনিবার সকাল থেকে মেডিকেল দল, কোস্টগার্ড, নৌ-বাহিনী, পুলিশ, নৌ-পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল, স্কাউট দল, আনসার বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যার ফোন নম্বর ০১৮৭২৬১৫১৩২।

আরও পড়ুন  খালিস্তান বিতর্ক: বাণিজ্য চুক্তি স্থগিত করল ভারত-কানাডা

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি  বলেন, দুর্যোগকালীন সময়ের জন্য ২০ লাখ ৩০ হাজার নগদ টাকা, ৫ দশমিক ৯০ মেট্রিক টন চাল, ৩ দশমিক ৫ মেট্রিক টন বিস্কুট, ৩ দশমিক ৪ মেট্রিক টন কেক, ১৯৪ বান্ডল ঢেউটিন, ২০ হাজার প্যাকেট ওরস্যালাইন ও ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখা হয়েছে।

আরও পড়ুন  হাছান মাহমুদ আমলনামা: সম্পদের পাহাড় গড়েছেন স্ত্রী ও ভাইদের নামে

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ