ঢাকা, -

আলোচিত সংবাদ

চকরিয়ায় পুলিশের এসআইসহ তিন সদস্যকে কুপিয়ে জখম, আটক ১৪

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের চকরিয়ায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় ছিনিয়ে নেওয়া হয় পুলিশের অস্ত্রও। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চকরিয়া থানার এসআই শামীম আল হাসান, কনস্টেবল তরিফুল ও কনস্টেবল মামুন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  মুক্তিপণে মুক্তি পেতে যাচ্ছে জিম্মি 'এমভি আবদুল্লাহ'র ২৩ নাবিক

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ী এলাকায় ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ সদস্যরা তার দিকে যান।

তখন একদল অস্ত্রধারী পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হন এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন। সন্ত্রাসীরা তাদের অস্ত্রও ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে সন্দেহজনক ১৪ জনকে আটক করে।

আরও পড়ুন  এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান

আটকদের নাম পরিচয় এখনও জানানো হয়নি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ