- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চকরিয়ায় সড়কের পাশে পড়েছিল নবজাতকের লাশ

কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

চকরিয়া থানার এসআই মো. সুজাউদ-দৌলা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। নবজাতকের একটি হাত ভাঙ্গা ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  সন্ত্রাসী সাজ্জাদ-তামান্নাকে আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করা হবে। পরে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।