- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামসহ ৪ মহানগর ও কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি

চট্টগ্রাম ও বরিশালের আহ্বায়ক কমিটিসহ ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (১৪ জুন) বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এছাড়া যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটিও ভেঙে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ইউনিট ও যুবদলের নতুন কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।