ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামের অভিজাত রেস্টুরেন্ট ‘হান্ডি ও ধাবা’তে অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় (পুনাক ভবন, দামপাড়া) এলাকায় কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ, মাংস ও অন্যান্য খাবার পরিবেশনসহ নানা অনিয়মের অভিযোগে হান্ডি ও ধাবা রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি, আগের ভাত মেশানো খাসির মাংস সংরক্ষণ, কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ মাংস, ভাত ও অন্যান্য খাবার পরিবেশনের অভিযোগে হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে ধাবা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তাধিকার।

আরও পড়ুন  চট্টগ্রাম-১০ আসনের মানুষ আমাকে আন্তরিকতা নিয়ে গ্রহণ করেছে: দীপক পালিত

অভিযানে নেতৃত্বে দেওয়া ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দু’টিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতে তদারকির আওতায় রাখার জন্য এমন অভিযান অব্যাহত রাখা হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ