- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামের কর্ণফুলীতে কয়েক কোটি টাকার স্বর্ণসহ আটক ৪

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন নতুন ব্রীজ এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। 

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নতুন ব্রীজের মইজ্জ্যার টেকে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিষয়টি জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

আরও পড়ুন  কেএনএফ প্রধানের স্ত্রীসহ দুই নার্সকে স্ট্যান্ড রিলিজ

আটককৃতরা হলেন- অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে।

পুলিশ জানিয়েছে, ওই চার ব্যক্তি বাঁশখালী থেকে কক্সবাজার থেকে ফিরছিল। কোমরে গুজানো স্বর্ণগুলো নিয়ে নগরীর হাজারীগলিতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের। স্বর্ণগুলোর ওজন ৯ কেজি ৬২৩ গ্রাম যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। এসব সোনা হেফাজতে রাখার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।কর্ণফুলীতে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ ৪ জন আটককর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরীর মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছে।

আরও পড়ুন  চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

কক্সবাজার থেকে আসা একটি বাসে এ স্বর্ণ মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।