চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় জায়গার সীমানা পরিমাপকে ঘিরে শ্যামল চৌধুরী (৬০) নামে একজনের মৃত্যুর ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ঈশান মহাজন রোডে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হামলা করে ওই লোককে হত্যা করা হয়েছে। তবে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই।
স্থানীয়রা জানান, জায়গার সীমানা পরিমাপকে ঘিরে শ্যামল চৌধুরী স্ট্রোক করেন। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, জায়গায় পরিমাপের সময় ঝগড়া হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা।













