- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় হৃদয় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

তিনি গণমাধ্যমকে বলেন, হৃদয় নামে এক যুবক খুন হয়েছেন। তবে কি কারণে খুন করা হয়েছে বিস্তারিত জানি না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

আরও পড়ুন  ফেনীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৫

এদিকে, হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনায়নকারী জাহেদ জানান, অজ্ঞাতনামা একব্যক্তি হৃদয়কে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ছুরিকঘাতে মারাত্মক আহত এক যুবককে কয়েকজন তরুণ চমেকে নিয়ে আসে। আনার পর তাকে হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  শিবপুর উপজেলা চেয়ারম্যানকে বাসায় ঢুকে গুলি