- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামের বায়েজিদে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও মটরযান আইন সম্পর্কে চালক-শ্রমিকদের সচেতন’ করার লক্ষ্যে এক ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জুন) সকালে বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন হোটেল জামানে এ কর্মশালা হয়।

কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ।আরও উপস্থিত ছিলেন- টিআই উত্তম কুমার দেবনাথ, টিআই বশিরুল ইসলাম, টিআই মোঃ আলমগীর হোসেন এবং টিআই বিপুল পালসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন  হাটহাজারির চারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক চালক নিহত

কর্মশালায় উপস্থিত সকলকে নিরাপদ সড়ক ব্যবহার, নিরাপদে রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় মালিক-শ্রমিক, চালক-হেল্পার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।