ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামের ৩ হেভিওয়েট প্রার্থী ফিরে পেলেন প্রার্থিতা, জমবে ভোটের খেলা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের ওপর শুনানি হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়।

আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দিয়ছেন। স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা ফিরে পাওয়ায় হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে জমবে ভোটের খেলা।

আরও পড়ুন  চট্টগ্রাম-৬ আসনে জয়ের পথে বিএনপি

শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম -১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী  এম এ মোতালেব প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তবে আপিল নামঞ্জুর হয়েছে  চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের।

আরও পড়ুন  বোয়ালখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২ দোকান ও ১১ বসতঘর

প্রার্থিতা ফিরে পাওয়ার পর চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম বলেন, প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে। আমার নির্বাচনী এলাকার সকলস্তরের জনসাধারণের কাছে দোয়া চাই।

এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার পর মিরসরাই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, আমি প্রথম ধাপে ন্যায়বিচার পেয়েছি। আমি চাই ভোটের মাধ্যমে মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করুক। মিরসরাইবাসীর ভোটের অধিকার নিশ্চিত হলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এখানকার মানুষের ভালোবাসা এবং তাদের অনুরোধে। আমি বিশ্বাস করি মিরসরাইয়ের আপামর জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।

আরও পড়ুন  দেশে ফিরছেন তারেক রহমান, করেছেন ট্রাভেল পাসের আবেদন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ