- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামে আলুর আড়তে অভিযান, ১২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় তিনটি আলুর আড়তকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রিয়াজউদ্দিন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ।

তিনি জানান, মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় তিনটি আলুর আড়তকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন  বাঁশখালীতে রিকশাচালককে কুপিয়ে হত্যা সাথে আরও আহত ৫

বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও বাজারে তা কার্যকর হয়নি। অনেক ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতা নির্ধারিত দামের বিষয়ে জানেন না। সরকারের বেঁধে দেওয়া দামে আলু খুচরা পর্যায়ে ৩৫ থেকে ৩৬ টাকা (হিমাগার পর্যায়ে ২৬ থেকে ২৭ টাকা) হলেও শুক্রবার নগরীর কাঁচাবাজারগুলোতে আলু ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী মানুষের ঢল

বিক্রেতারা বলছেন, তারা বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে পারছেন না।

দেশে পর্যাপ্ত আলু মজুদ থাকার পরেও কৃত্রিমভাবে আলুর বাজারে সংকট দেখিয়ে দাম বেশি নেওয়া হচ্ছে। বাজারে চলছে অস্থিরতা। বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।