ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে আ. লীগ নেতার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

জাহিদুল আলম মিন্টু (৩৮)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম হালিশহরে জাহিদুল আলম মিন্টু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ মার্চ) বিকেলে তিনি দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইট এলাকার নিজের বাসায় আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের মজুমদার।

মিন্টু ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ।

আরও পড়ুন  মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

ওসি জানান, জাহিদুল আলম মিন্টু নিজের বাসাতেই রবিবার বিকেল পাঁচটায় আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিরকুটেও তিনি ঋণের কারণে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ