- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, শিশুসহ ১১ জন দগ্ধ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাটে এক ভবনে আগুনে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ওসমান গনি হুজুরের ভবনের তৃতীয় তলায় গ্যাসের লাইনে লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহায়তায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য মতে, ১১ জন দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরও পড়ুন  ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন: কে কত ভোট পেলেন

আহতরা হলেন- নজির আলী (৪০), হোসেন (৬), শেফালী (৩০), লিমন (২০) ও সামি (২২), নাজির মিয়া (৪০), মো. রাসেল (১২), মো. শামসুদ্দিন (৩৫), মো. মুনসাত (১২), মো. হোসাইন (৬), মো. রিমন (১৮), মো. শাম্মি (১৯) ও দিপালী (৩০)।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনায় ওসমান গনি ভবনে তৃতীয় তলায় দেয়াল ও  ভবনটির পাশের দুটি ভবনের প্রায় সকল কাঁচের জানালা ভেঙ্গে যায়।

আরও পড়ুন  বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি: এখনও নিখোঁজ চার জেলে

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ওই ভবনের তৃতীয় তলায় ৪টি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। ১১জন আগুনে দগ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে।