- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামে চলছে ভোট গ্রহন, কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে নগরী ও জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়।

ভোটগ্রহণ শুরুর আগেই চট্টগ্রামের সবকটি কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি আরও বাড়বে।

আরও পড়ুন  কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রে এগিয়ে হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫টি রাজনৈতিক দলের মোট ১১৫ জন প্রার্থী। প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ অন্য রাজনৈতিক দল।

নির্বাচন উপলক্ষে নগরী ও জেলার বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন  এবার উদীচী কার্যালয়ে আগুন

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।