চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় ট্রেনে কাটা পড়ে পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। এসময় তার শরীর ছিন্ন বিছিন্ন হয়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের এসপি শেখ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কাটা পড়া নারীর নাম- জাহানার বেগম (৫৭)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানাধীন শংগরপুর এলাকার শেহের আলী স্ত্রী। থাকতেন নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকার মাসুর রাজার কলোনীতে।
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের এসপি শেখ শরিফুল ইসলাম জানান, ওই নারী আমবাগান এলাকার আশপাশে থাকতেন। তিনি তার গন্তব্যে হেঁটে যাচ্ছিন; এ সময়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধারে কাজ চলছে।















