- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিডিএ ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবাশ্বেরা বেগম রানী (৫০) ফেনী সুধারাম থানার মৃত ইসমাইলের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক।

তিনি বলেছেন, সকালে ওই মহিলা রেল লাইনের ওপর বসে ছিল। দুপুর সাড়ে ১২টায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখেও তিনি সরে আসেন নি। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন  কুয়াইশ সড়ক হয়ে বহদ্দারহাট-লালদীঘি রুটে নামছে এসি বাস, ওঠানামা ২০ টাকা