ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমন্বয়কের গাড়িতে গুলি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলির অভিযোগ পাওয়া গেছে।

তিনি অভিযোগ করেন, স্থানীয় এলডিপি ও জামায়াতের নেতা-কর্মীরা এ হামলা করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়ার বাজালিয়া বাসস্টেশনের ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

এম এ হাসেম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি। তিনি চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন তিনি।

আরও পড়ুন  শর্ত মেনে ১২ মাসের কিস্তিতে হ্যান্ডসেট বিক্রির অনুমতি

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলসহ আরও দু’টি কর্মসূচি ছিল। এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে এম এ হাসেম চন্দনাইশে ফিরছিলেন। রাত ১১টার দিকে তাঁদের বহনকৃত মাইক্রোবাসটি ভাঙা সেতু এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে গাড়িতে হামলা হয়। এ সময় গাড়ি লক্ষ্য করে গুলিও করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা-কর্মীরা।

আরও পড়ুন  ‘অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল’ হত্যার জন্য মাঠে নেমেছে: সুমন

এ বিষয়ে এম এ হাসেম বলেন, স্থানীয় এলডিপি ও জামায়াতের নেতা-কর্মীরা এ হামলা করেছে। এ সময় গাড়ির ভাঙা কাচে আমি আঘাত পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতের জোটসঙ্গী এলডিপির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক বলেন, এ ঘটনায় তাঁদের কেউ জড়িত নয়। রাতে কোথায় এ ঘটনা কোথায় হয়েছে, কিছুই তাঁরা জানেন না।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলি

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজরুল হক জানান, এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে মৌখিক অভিযোগ পেয়েছি। এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ