ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ নাজিম উদ্দিন (৪৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেন।

নাজিম উদ্দিন ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার মৃত জাহিদুল হকের ছেলে।

আরও পড়ুন  কক্সবাজার বিমানঘাঁটিতে সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানাল আইএসপিআর

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নগরীর চকবাজার থানার একটি বহুতল ভবনের মেইন গেইটে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

নাজিম উদ্দিনের দেহ তল্লাশির সময় তার পরিহিত প্যান্টের পেছনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  রূপলাল ও প্রদীপ হত্যায় নতুন মোড়, ৮ পুলিশ সদস্য বরখাস্ত

তিনি আরও জানান, উদ্ধার করা বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে সেটি বহন করছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ