- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামে লরির ধাক্কায় আঠার মাসের শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে রিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষে তাছলিমা হাসান তায়েবা (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুর অনুমান ১২.১০ টার দিকে পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকাস্থ বাইতুন নূর জামে মসজিদের বিপরীতে রাস্তায় এই ঘটনা ঘটে।

নিহত তাছলিমা নগরীর ইপিজেড থানাধীন কাজীর গলি এলাকার জনৈক হাসানের দেড় বছরের মেয়ে শিশু।

আরও পড়ুন  থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর

জানা যায়, চট্টমেট্রো-ঢ ৮১ -৪৪৯৭ নাম্বারধারী লরি বেপরোয়া গতিতে আসার সময় রিক্সার সামনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মেয়ে শিশুটি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত পায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

থানা সূত্র জানায়, ভিকটিমের মৃতদেহের সুরতহাল প্রস্তুত করত: পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।

আরও পড়ুন  চট্টগ্রাম ও সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস