ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ২

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য’ ও ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ২ যুবককে ধরে হকার-স্থানীয়রা পুলিশে দিয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতে তাঁদের থানায় দেওয়া হলে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এই ঘটনায় ভুক্তভোগী মো. আজিম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন  নোয়াখালীতে ফেরি নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার কবিরহাট থানার নরসিংহপুর গ্রামের আবদুল কাদের ইমন এবং বাগেরহাট জেলার শরনখোলা থানার পশ্চিম রাজাপুর গ্রামের মাঝিরবাড়ির আসাদুজ্জামান রাফি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে ইপিজেড এলাকার হকারদের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় দুজনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।

আরও পড়ুন  সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: বিরোধী দলীয় নেতা

গ্রেপ্তার দুজন জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটির সদস্য বলে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ