- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রামে হতে পারে বৃষ্টি

চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন  ধর্ষণের পর কিশোরীকে তুলে নিয়ে হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

শনিবার সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ঝরতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

আজ সন্ধ্যা থেকে রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

অন্যদিকে রবিবার সন্ধ্যা থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়, শেষের দিকে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।