ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ১দিনে ডেঙ্গু আক্রান্ত ৩৪ আর চিকুনগুনিয়ায় ২৯ জন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে একদিনের ব্যবধানে আরও ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদেরকে নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৯১ জনে।

রবিবার (১৪সেপ্টেম্বর) এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরীর পাঁচটি বেসরকারি হাসপাতালে একদিনে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমন্বয়কের গাড়িতে গুলি

জানা গেছে, চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত (চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত) ১ হাজার ৯৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

মোট আক্রান্তের মধ্যে মহানগরীর ১ হাজার ৫৮ জন ও বিভিন্ন উপজেলার ৯৩৩ জন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪৮ জন পুরুষ, ৬০৭ জন নারী ও ৩৩৬ জন শিশু রয়েছে।

আরও পড়ুন  এনসিটি টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট

এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দশজন পুরুষ, পাঁচজন নারী ও দুইজন শিশু রয়েছেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ