ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

টানা বৃষ্টিতে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে এই সড়ক বন্ধ রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম চান্দনাইশ এলাকার রাস্তায় দেখা গেছে, পুরো সড়ক পানিতে টইটম্বুর।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের কসাইপাড়া, সাতকানিয়ার কেরানিহাট ও আশপাশের এলাকা এবং লোহাগাড়া উপজেলার কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। এ কারণে এই মহাসড়ক দিয়ে যানবাহন চলতে পারছে না। বিচ্ছিন্নভাবে দু-একটি ট্রাক চলাচল করছে। সেগুলো দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে।

আরও পড়ুন  সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি বয়ে যাচ্ছে। এই সড়কে যান চলাচল অনিরাপদ হয়ে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় প্রায় ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কিছু কিছু গাড়ি আসলেও প্রায় গাড়ি পানি ডিঙিয়ে আসতে পারছে না।

প্রসঙ্গত, গত দুদিন থেকে পানিবন্দি চান্দনাইশ ও সাতকানিয়া উপজেলার কয়েক লাখ মানুষ। ফসলি জমিও পানির নিচে। বানের বানিতে ভেসে যাচ্ছে পুকুরের মাছও, পানিতে তলিয়েছে সবজি ক্ষেতও।

আরও পড়ুন  বাকলিয়ার তুলাতুলিতে আগুনে পুড়ে ছাই ৪০ বসতঘর

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ