ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম ডিসি অফিসের নাজির’র গ্রেপ্তার ও বিচার দাবিতে পোস্টার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম জেলা প্রশাসনের নাজির মোহাম্মদ জামাল উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার ও  বিচার দাবিতে জেলা প্রশাসনের অফিস, আদালত ভবনসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে অফিস শুরুর আগেই কয়েকজন কর্মচারীকে পোস্টার ছিঁড়তে দেখেন কিছু প্রত্যক্ষদর্শী।

তবে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

২০০৫ সালে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন জামাল। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার তালুকদারপাড়া গ্রামের প্রয়াত মোহাম্মদ ফয়েজ আহমদের ছেলে। প্রথমদিকে জামাল বিভিন্ন উপজেলার ভূমি অফিসে কাজ করলেও ২০১৯ সাল থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা নাজির পদে নিযুক্ত হন।

আরও পড়ুন  বারুণী স্নানে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

পোস্টারে জামালকে ‘জুলাই আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের অর্থদাতা, দুর্নীতিবাজ, ভূমিদস্যু’ আখ্যা দিয়ে দাবি করা হয়, তিনি বিভিন্ন নামে-বেনামে সরকারি খাস জমি অবৈধভাবে লিজ নিয়েছেন। জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, সাবেক জেলা প্রশাসক মোমিনুর রহমান, আবুল বাশার ফখরুজ্জামানসহ একাধিক ডিসির ঘনিষ্ঠ ছিলেন জামাল। এই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে ডিসি অফিসের বদলি ও পদায়নে প্রভাব খাটিয়ে আসছেন।

আরও পড়ুন  চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী 'বার্মা সাইফুল' আটক

এমনকি ভূমি অফিসের কর্মচারীদের বদলির ক্ষেত্রেও তার ‘অনুমতি’ ছাড়া কিছু হয় না বলে অভিযোগ করেন কয়েকজন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগে ২০২৩ সালে জামাল, তার স্ত্রী রুমা আক্তার হোসেন ও তিন সন্তানের নামে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে বর্তমানে দুদকের অনুসন্ধান চলছে।

আরও পড়ুন  ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদের পেটানোর হুমকি পেয়ে ওসি'র জিডি

এ বিষয়ে অভিযুক্ত জামাল বলেন, কারা পোস্টার লাগিয়েছে, তা আমি জানি না। আমার কাজে ঈর্ষান্বিত হয়ে কেউ এটা করতে পারে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের বিরাগভাজন হতে হয়। তাদের কেউ ক্ষুদ্ধ হয়ে এটা করতে পারে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নেই।

দুদকের তদন্ত সম্পর্কে জানতে চাইলে জামাল বলেন, এটি মীমাংসিত বিষয়। এ নিয়ে আমি কিছু বলতে চাই না।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ