ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব পালনে ব্যর্থ, অপসারণ চেয়ে সমাবেশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ব্যর্থ হয়েছেন দাবি করে তার অপসারণ চেয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সোমবার (৭ আগস্ট) বিকাল ৪টায় নগরীর নিউ মার্কেট মোড়ে বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দায়িত্বহীনতার অভিযোগে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পদত্যাগের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  লোপাট হওয়া অর্থের সন্ধানে নিরীক্ষক নিয়োগ দিলেন বাংলাদেশ ব্যাংক

জেলা ইনচার্জ আল কাদেরী জয় ও সদস্য রায়হান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সদস্য আকরাম হোসেন, ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি মিরাজ উদ্দীনসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রতি বছরই বর্ষার মৌসুমে জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। অথচ এর জন্য সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনও মাথাব্যথা নেই। উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ হয় কিন্তু কোনও খাতে এবং কীভাবে তা ব্যয় হয় এ নিয়েও কোনও স্বচ্ছতা নেই। প্রশ্ন করলেই এই দুই প্রতিষ্ঠান একে অপরের গায়ে দোষ চাপায় অথচ নগরবাসীকে নাকাল পরিস্থিতিতে পড়তে হয় বছরের পর বছর।

আরও পড়ুন  কোটা সংস্কার আন্দোলনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন অনেক

তারা বলেন, নালানর্দমা, খাল, জলাশয় পরিষ্কার করে বর্ষার অতিরিক্ত পানিপ্রবাহের সহজ সমাধান করতে তারা ব্যর্থ। অথচ ফ্লাইওভার, কিংবা হাইওয়ে এক্সপ্রেসের মতো মেগা প্রকল্পের দিকেই তাদের নজর। অপরিকল্পিত নগরায়ন এবং পাহাড় কেটে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের ফলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

বাসদ নেতারা আরও বলেন, নগরীর জলাবদ্ধতায় তীব্র যানজটে ও ঘরে আটকে পড়া কর্মজীবী মানুষকেই সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অথচ প্রশাসনের দিক থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন  নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে

সমাবেশ থেকে অবিলম্বে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার সমস্যা নিরসনের কার্যকর পদক্ষেপ নেওয়া এবং দায়িত্ব পালনে ব্যর্থ চসিক মেয়রকে অপসারণের দাবি জানানো হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ