- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও পাঁচলাইশের একাংশ) উপনির্বাচনে ভোটে জিতে ৫ মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।

উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারি ফলে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সামসুল আলম লাঙ্গল প্রতীক পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

আরও পড়ুন  মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মায়ের দাবি হত্যা

রবিবার (৩০ জুুলাই) রাত সাড়ে ৮টায় রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ফল ঘোষণা করেন। এর আগে সন্ধ্যায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভোট গণনা শুরু হয়।

এতে সোনালি আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী রকেট প্রতীকে মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৩৬৯ ভোট ও বেলুন প্রতীকে মো. আরমান আলী পেয়েছেন ৪৮৩ ভোট।

আরও পড়ুন  পটিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

এ আসনের ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। যার মধ্যে ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩। যা মোট ভোটারের ১১ দশমিক ৭ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

আরও পড়ুন  বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ