- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রাম-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হামলার অভিযোগ

চট্টগ্রাম-১ মীরসরাই আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন সমর্থকের কর্মীর ওপর নৌকার সমর্থকের হামলা অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওই সমর্থকের নাম দিল মোহাম্মদ অপু (২২)। সে একই ইউনিয়নের মোহাম্মদ জাহাঙ্গীরের সন্তান।

গুরুত্বর আহত দিন মোহাম্মদ অপুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  রাউজানে ছেলে হত্যার দায়ে মাসহ গ্রেপ্তার ৩

সূত্রে জানা যায়, দিন মোহাম্মদ অপু সকাল থেকে খৈয়াছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুর্ব খৈয়াছড়া এলাকার বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের পোস্টার লাগানোর কাজ করছিল। এ সময় খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লাবিবের নেতৃত্বে ইউসুফ, রিয়াজ, রাকিব, ফারুখসহ আরও বেশ কয়েকজন অপুর ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে কিছুদূর আসার পর আবারও দ্বিতীয় দফা হামলার শিকার হন তিনি।

আরও পড়ুন  ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ আহত ৩

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক ডা: জয়া ধর বলেন, দিন মোহাম্মদ অপু নামে একজন আমাদের এখানে ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার বিষয়ে জানতে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। যতটুকু জেনেছি পোস্টার লাগানোকে কেন্দ্র করে হামলা ঘটনা ঘটেছে। কেউ এখনো অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

আরও পড়ুন  নয়াপল্টনে পিটিয়ে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি আমান গ্রেপ্তার