- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চট্টগ্রাম-৮ আসনে ‘নৌকার মাঝি’ নোমান আল মাহমুদ

চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও) অনেক জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসানের পর অবশেষে নৌকার মাঝি হিসেবে বৈঠা তুলে দেওয়া হয়েছে নোমান আল মাহমুদের হাতে।

তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৫ মার্চ) সকালে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে চট্টগ্রাম-০৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়।

আরও পড়ুন  হাটহাজারীতে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ

বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, চট্টগ্রাম -৮ আসনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে।