ঢাকা, -

আলোচিত সংবাদ

চন্দনাইশে ১০ মিনিটের আগুনে খামারির স্বপ্ন পুড়ে ছাই

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চন্দনাইশের বৈলতলী বুড়ির দোকান এলাকায় আগুনে জ্যান্ত পুড়ে গেছে এক খামারির ১১টি গরু।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টার সময় ভয়াবহ এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আবদুল গফুর। ধারদেনা ও ঋণ করে গরুগুলো নিয়েছিলেন তিনি।

পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। ১০ মিনিটের আগুনেই তার স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেলো। ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুর পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা তার খামারে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুন  তরুণদের সন্ত্রাস ও নৈরাজ্যের শিক্ষা দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।

আবদুল গফুর কৃষি কাজের পাশাপাশি তার স্ত্রী ও ৬ ছেলে মেয়ের অক্লান্ত পরিশ্রমে গত ২ বছর আগে খামারটি গড়েন। কিন্তু ১০ মিনিটের আগুনে তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন  মার্কিন আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর

খামারের দরজা বন্ধ ও গরুগুলো বাঁধা অবস্থায় থাকায় খামারের ভিতরেই গরুগুলো ছটফট করতে করতে মারা যায়।

ঘটনার পর থেকে কৃষক আবদুল গফুর, তার স্ত্রী, ছেলে মেয়েদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ