- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চন্দনাইশে ১০ লাখ টাকাসহ ‘স্বতন্ত্র প্রার্থীর’ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় তিনজনকে আটক করা হয়।

পুলিশের ধারণা, উদ্ধার হওয়া টাকা চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মাইক্রোবাসসহ আটককৃতদের চন্দনাইশ থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

আরও পড়ুন  হঠাৎ ঢাকা ছাড়লেন পিটার হাস

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও একটি মাইক্রোবাস জব্দ করে। আটক তিনজনের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।

তিনি জানান, উদ্ধার হওয়া টাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালার আলোকে টাকার উৎস এবং ব্যবহারের বিষয়টি যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন  নতুন করে করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কা: লকডাউনে যাবে পুরো বিশ্ব?

এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করাা হলে তিনি সাড়া দেননি।