ঢাকা, -

আলোচিত সংবাদ

চবিতে বিনা অনুমতিতে করা যাবে না মিছিল সমাবেশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি আয়োজন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  'অনন্যা আবাসিক' হবে দৃষ্টিনন্দন, সহযোগিতার আশ্বাস সিডিএ'র; আহবায়ক কমিটি গঠন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ