- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চমেক হাসপাতাল থেকে বাচ্চা চুরির ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) নিজের অসুস্থ বাচ্চাকে রেখে গিয়ে ৪ দিন বয়সী আরেকটি শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেনী থেকে বাচ্চা উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লোহাগাড়া এলাকার বাসিন্দা আবু মো. নোমান (৩২) ও আসমা (১৯) দম্পতির নবজাতক চিকিৎসাধীন ছিলেন চমেকের এনআইসিইউতে। একই ওয়ার্ডে অসুস্থ সন্তান নিয়ে ১৩ দিন ধরে ছিলেন ফেনীর বাসিন্দা নাসিমা আক্তার। এসময় নিজের শিশু সন্তানের কাগজপত্র দেখিয়ে আরেকটি শিশু চুরি করে বাড়ি চলে যায় নাসিমা।

আরও পড়ুন  সৌদি পালাতে গিয়ে উত্তর জেলা ছাত্রলীগ নেতা পারভেজ আটক

বুধবার (২০ ডিসেম্বর) নবজাতক চুরি ও উদ্ধার সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাঁচলাইশ থানা পুলিশ।

পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ঘটনাটি এনআইসিইউ’র ৩২ নং ওয়ার্ডের। অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ থেকে তেমন কিছু না পেয়ে আমরা ম্যান্যুয়েলি চেক করি। ওইদিনই ভোর সাতটার সময় একজন মহিলা একটা বাচ্চা রেখে চলে গেছে। এই বাচ্চা রাখার সূত্র ধরেই তদন্তে নামি। ওই মহিলার বাচ্চা এনআইসিইউতে ১৩ দিন ধরে ভর্তি ছিলেো। তার বাচ্চাটা অসুস্থ এবং রুগ্ন অবস্থায় ছিলেন। তখন আমাদের সন্দেহ বেড়ে যায়। হাতপাতাল থেকে ওই মহিলার একটা মোবাইল নাম্বারের সূত্র ধরে আমরা তদন্ত করে জানতে পারি সে এখন ফেনীর পরশুরামে অবস্থান করছে। একটি চৌকস টিম পরশুরামে পাঠিয়ে রাত ২:৪৫টার সময় এ মহিলাকে বাচ্চাসহ উদ্ধার করতে সক্ষম হই।

আরও পড়ুন  ফেসবুক লিঙ্কে ‘আলহামদুলিল্লাহ’ মন্তব্য করে কারাগারে মাদ্রাসা শিক্ষক

উদ্ধারকৃত শিশুর বাবা মো. নোমান বলেন, আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছিলাম। হাসপাতালে বাচ্চাকে দেখতে না পেয়ে পুলিশ ফারিতে জানিয়ে পাঁচলাইশ থানায় এসে যোগাযোগ করি। তারা আমাদেরকে নিয়ে মেডিকেলে আসে। এরপর রাত তিনটায় থানা থেকে বের হলে সাড়ে তিনটার দিকে ফোন আসে এবং তিন চারটা ছবি দেয়। আমরা নিশ্চিত হই। সকাল সাড়ে সাতটার দিকে আমরা বাচ্চাকে পায়।

আরও পড়ুন  চট্টগ্রামে হেভিওয়েট স্বতন্ত্রদের নিয়ে ‘টেনশনে’ নৌকার প্রার্থীরা

অপহরণকৃত শিশু অসুস্থ থাকায় তাকে উদ্ধারের পরপরই পুনরায় চমেকের এনআইসিইউতে ভর্তি করানো হয়েছে।