- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা চেষ্টা করবো নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখতে। যদি আলোচনা, সতর্কতায় কাজ না হয়, যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, তাহলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে।

বুধবার (২ এপ্রিল) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  হাটহাজারীর চিকনদন্ডী ইউপি উপনির্বাচনে সংঘাতের আশংকা

তিনি বলেছেন, নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলতে চাচ্ছে যে নতুন পরিস্থিতিতে শেখ হাসিনা চলে যাবার কারণে দেশে চরমপন্থা ও উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। আমরা চেষ্টা করব বাংলাদেশের কোন রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচারা দিতে না পারে।

তথ্য উপদেষ্টা বলেন, শহীদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে। আমরা চেষ্টা করবো, গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করে যেতে। শহীদদের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সাথে আছে। আমরা বিশ্বাস করি এ চেতনার সাথে রাজনৈতিক দলের সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করবো।

আরও পড়ুন  হিরো আলমকে মারধরের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, যতদিন আছি আমরা চাইবো গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য। গণমাধ্যম সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবনায় মফস্বল ও কেন্দ্র নিয়ে বিস্তারিত বর্ণনা আছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহবাযক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন  তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ২১ হাজার