চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লগো থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) চসিকের ফেসবুক পেজে নতুন লোগোটি প্রকাশ করা হয়।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এ বিষয়ে জানান, নৌকা একটি রাজনৈতিক প্রতীক হওয়ায় মেয়রের আদেশে এই পরিবরতন করা হয়েছে।
মঙ্গলবার থেকে তা চসিকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে জানান চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ।
নতুন লগোতে নৌকার বদলে যুক্ত করা হয়েছে জাতীয় ফুল শাপলা।