- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চাঁদ দেখা গেছে, কাল ঈদ সৌদি আরবে

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখা গেছে। তাই দেশটিতে ২০২৩ সালের ঈদ-উল-ফিতরের প্রথম দিন ২১ এপ্রিল পালিত হবে। আর এই তারিখ ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিনটিকেও চিহ্নিত করে।

আরও পড়ুন  তারেক রহমানের ৯ আর জোবায়দার ৩ বছরের কারাদণ্ড

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।

এদিকে, বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২২ এপ্রিল শনিবার ঈদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত ৭টি দেশ।

আরও পড়ুন  নেপালে হিন্দু-মুসলিম সংঘাতে নিহত ৩, জেলায় কারফিউ জারি

এই ৭টি দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপান।