- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চাক্তাই ওমর আলী মার্কেটে আগুন, ৭ দোকান পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীর নতুন ফিশারিঘাটের চামড়ার গুদাম এলাকার ওমর আলী মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে আগুনের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের নয়টি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন  বোয়ালখালীর উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন , ভোর পাঁচটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মার্কেটের সাতটি দোকান একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন  থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত বাংলাদেশের জন্য একটি বার্তা