- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চান্দগাঁওয়ে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৩১

চান্দগাঁও থানাধীন বাসটার্মিনাল একালাস্থ হোটেল রিগ্যাল প্যালেস আবাসিকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৩১ জনকে আটক করা হয়েছে।  এরমধ্যে  ১৭ জন নারী ও ১৪ জন পুরুষ ।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চান্দগাঁও থানা পুলিশ এ অভিযান চালায়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৩১ জন নারী, পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করা হচ্ছে।

আরও পড়ুন  কর্ণফুলীতে রাস্তার পাশে পড়েছিল যুবকের মরদেহ