- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চান্দগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত ১০, নিহত ১

চট্টগ্রামের চান্দগাঁওয়ে সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত দশজন।

বুধবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় হামিদচর শাহজী মাজার বেড়িবাধ এলাকায় বেশ কিছুদিন ধরেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর প্রতিবাদ জানায় এলাকাবাসী। অভিযোগ দেয়া হয় থানায়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাবুলের ৪০ থেকে ৫০ জনের একটি দল স্থানীয়দের ওপর হামলা চালায়। ভাঙচুর করে একটি রেস্টুরেন্ট। এ সময় এক কর্মী নিহত হয়।

আরও পড়ুন  রথযাত্রা উপলক্ষে সিএমপির ট্রাফিক নির্দেশনা

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানায় পুলিশ।