- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

চান্দগাঁও মোহরা থেকে নিখোঁজ শিশু হাটহাজারীর ছিপাতলীতে উদ্ধার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকা থেকে নিখোঁজ আড়াই বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শিশুটিকে চুরির মূল হোতা মো. হাশেম (২৯) এখনও পলাতক রয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলো- বায়েজিদ বোস্তামি থানার আব্দুল মালেকের ছেলে মো. নুর ইসলাম ওরফে মুরাদ (২৪), একই থানার বালুচরা এলাকার আবদুল মালেকের ছেলে মো. জুয়েল (১৯), হাটহাজারী উপজেলার আলীপুর এলাকার মৃত আবদুল বারেকের ছেলে মো. রাসেল (৩৭) ও একই উপজেলার ছিফাতলী এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী রিমা আক্তার (৩০)।

আরও পড়ুন  লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ আটক ৪

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল আহমেদ বলেন, গত ২৫ এপ্রিল দুপুরে মধ্যম মোহরা এলাকায় খেলতে বের হয় শিশু মাহিম। পরে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার মা মোছাম্মৎ পারুল বেগম। এ ঘটনায় ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ যাচাই করে গতকাল সকালে মো. নুর ইসলাম ও মো. জুয়েল নামে দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যমতে হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকা থেকে রাসেল ও রিমা আক্তারের কাছ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন  লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে প্রাণ গেল বৃদ্ধ বাবার

তিনি আরও বলেন, এ সময় জুয়েলের কাছ থেকে একটি সিএনজি অটোরিক্সা ও নুর ইসলামের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার মোটরসাইকেলটি শিশু মাহিমকে বিক্রি করে যে টাকা পাবে, সেই টাকা পাওয়ার আগেই কেনা হয়েছিল। আসামি জুয়েলের বিরুদ্ধে বায়েজিদ থানায় ও পটিয়া থানায় দুটি মামলা রয়েছে।

এদিকে, নিখোঁজের চারদিন পর বুকের ধনকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পারুল বেগম। শনিবার সকালে থানায় শিশুটিকে বারবার বুকে জড়িয়ে ধরে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন তিনি। শিশু চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেছেন পারুল বেগম।

আরও পড়ুন  ভাতিজিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন চাচা