ঢাকা, -

আলোচিত সংবাদ

চিন্ময় কৃষ্ণের পাশে থাকার ঘোষণা কেন্দ্রীয় ইসকনের

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের পাশে থাকার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ইসকন।     

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম  এক্সে এক পোস্টে বিষয়টি জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।  

আরও পড়ুন  ভারতীয় সেনাপ্রধান এখন ঢাকায়

এর আগে ইসকনের বাংলাদেশ শাখা জানিয়েছিলো, যেহেতু বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই। আর ইসকনের বাংলাদেশ শাখার এই মন্তব্যের পরেই কেন্দ্রীয় ইসকন চিন্ময় কৃষ্ণ দাসের পাশে থাকার ঘোষণা দিলো।     

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গেলো সোমবার গ্রেপ্তার করা হয়। আদালত জামিন নামঞ্জুর করায় বর্তমানে তিনি কারাগারে আছেন।  

আরও পড়ুন  চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে নিহত ৩জনের ১জন ছাত্রদল নেতা

গেলো ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে এ মামলা হয়। মামলাটি করেন চট্রগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। 

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ