ঢাকা, -

আলোচিত সংবাদ

চীনে নতুন ৮ ভাইরাসের সন্ধান, শঙ্কা মহামারির

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চীনের হাইনান প্রদেশে নতুন আটটি ভাইরাসের সন্ধান পেয়েছেন দেশটির বিজ্ঞানীরা। এসব ভাইরাস ইঁদুরের মধ্যে পাওয়া গেছে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন যে, প্রজাতির বাধা অতিক্রম করতে পারলে এসব ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। আর এ থেকে পরবর্তী মহামারি তৈরি হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  চারগুণ ‘স্টোর রেন্ট’ স্থগিতের সময় ফের বাড়াল চট্টগ্রাম বন্দর

এতে বলা হয়, চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হলো হাইনান। সেখানকার ইঁদুর থেকে সাত শতাধিক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে বিজ্ঞানীরা। এদের মধ্যে আটটি নতুন ভাইরাস পাওয়া গেছে , যা আগে কখনও দেখা যায় নি। এসব ভাইরাসের একটির সঙ্গে সার্স-কোভ-২ ভাইরাসের মিল রয়েছে। এ ভাইরাসটির কারণে কোভিড-১৯ মহামারির সংক্রমণ শুরু হয়।

এ ভাইরাস আবিষ্কার হওয়ার বিষয়টি বিজ্ঞানভিত্তিক সাময়িকী ভাইরোলজিকা সিনিকায় প্রকাশিত হয়েছে। এ গবেষণাটি সম্পাদনা করেছে চীনের বিজ্ঞানী ড. শি ঝেংলি। চীনা এই বিজ্ঞানী বাদুড়ের শরীরে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করে ব্যাট ওমেন হিসেবে খ্যাতি পান।

আরও পড়ুন  পুলিশকে গুলি করে পালিয়েছে ‘বুড়ির নাতি সাজ্জাদ', কথিত স্ত্রী আটক

মানুষের দেহে এসব ভাইরাসের প্রভাব জানতে বিজ্ঞানীরা ভাইরাসগুলোর ওপর আরও পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানিয়েছেন।

চীনের গবেষণা সংস্থা চাইনিজ সোসাইটি ফর মাইক্রোবায়োলজির (সিএসএম) গবেষণা প্রকাশ করে থাকে ভাইরোলজিকা সিনিকা নামের সাময়িকীটি। সিএসএম চীনের একটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ