- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ছাত্রদলের নিখোঁজ ৬ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর লালবাগে নাশকতা পরিকল্পনার প্রস্তুতিকালে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ৩৭ রাউন্ডগুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ নেতা গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. মুর্শেদ বলেন, সন্ধ্যায় লালবাগ রোড এলাকা থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আজ রবিবার (২০ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২, আহত আরও অর্ধশতাধিক

গ্রেপ্তার ছাত্রদলের নেতারা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাবির এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ।

আরও পড়ুন  সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদ করা হবে: প্রধান বিচারপতি

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। বিএনপির পক্ষ থেকে নিখোঁজ ছাত্রদলের নেতাদের পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি করা হয়। এর প্রায় ২৪ ঘণ্টা পর ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখাল ডিবি পুলিশ। ছাত্রদলের ওই নেতাদের বাসার নিচ থেকে নিখোঁজ হওয়ার দাবি করলেও আইনশৃংঙ্খলা বাহিনী তাদের লালবাগ মোড় থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখায়।

আরও পড়ুন  ব্রাজিলে কিন্ডারগার্টেনে যুবকের হামলায় ৪ শিশু নিহত