প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে রাজধানীসহ সারাদেশে চলছে বিজয়োল্লাস এখন। এর পাশাপাশি গণভবন ও সংসদ ভবনেও ঢুকে তছনছ ও জিনিসপত্র নিয়ে যাচ্ছে জনগণ।
এমন পরিস্থিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘৫২, ৭১ কিংবা ৯০ এর মত ছাত্র-জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে আজ। বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদ্যাপন করুন, অনুগ্রহ করে প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবে না আপনারা।














