ঢাকা, -

আলোচিত সংবাদ

ছুরিকাঘাতে ভাতিজার হাতে চাচা খুন

প্রতীকী ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ ঘটনায় ভাতিজার ছুরিকাঘাতে জামিল সরদার (৫৫) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি গ্রামের দাঁড়িয়াঘাটা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে কৃষকের মৃত্যু

নিহত জামিল সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি গ্রামের দাঁড়িয়াঘাটার প্রয়াত শাহবুদ্দিন সরদারের ছেলে।

ওসি এস এম আশরাফুল আলম বলেন, মোল্লাহাট উপজেলার জয়ডিহি গ্রামের দাঁড়িয়াঘাটার জামিল সরদার ও ইসরাইল সরদার আপন চাচাতো ভাই। ইসরাইলের ছেলে রইস সরদার সম্প্রতি জামিলের সুপারি বাগান থেকে কিছু সুপারি চুরি করে। এই চুরির বিষয়ে জামিল তার চাচাতো ভাই ইসরাইলের কাছে ভাতিজা রইসের বিরুদ্ধে নালিশ করে। এই নালিশ করায় বাবা ও ছেলে জামিলের উপর ক্ষুব্ধ হন। এক পর্যায়ে ভাতিজা রইস ঘর থেকে ছুরি এনে জামিলের পেটসহ বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন এসে জামিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন  রান্নাঘরে কম্বলে মোড়ানো ছিল নারীর রক্তাক্ত মরদেহ

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ