ঢাকা, -

আলোচিত সংবাদ

ছেলের ইটের আঘাতে মায়ের মাথায় ১৭ সেলাই, আদালতে মা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে বৃদ্ধা মা জাহানারা বেগমকে খুনের চেষ্টার ঘটনায় ছেলে মো. ফারুক ও পুত্রবধূ সুমাইরা আক্তার সুমির বিরুদ্ধে মামলা করেছেন নিজেই।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনছুরের আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন মা।

আদালত শুনানি শেষে মায়ের আর্জি এজাহার হিসেবে গ্রহণ করতে কর্ণফুলী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী আমিনুল আহসান বলেন, ছেলে ও পুত্রবধূর মারধরে মা গুরুতর আহত হন। তার মাথা ও কপালে ১৭টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে মামলার আবেদন করলে জাহানারা বেগমের জবানবন্দি গ্রহণ করে কর্ণফুলী থানার ওসিকে এজাহার গ্রহণ করার নির্দেশ দেন।

আরও পড়ুন  গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের পিয়ন

মামলার এজাহারে বলা হয়, গত ৭ ডিসেম্বর কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে জাহানারা বেগমকে মারধর করেন তার ছেলে ও তার স্ত্রী। ছেলে ইট দিয়ে মায়ের মাথা ও কপালে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মাথা ও কপালে ১৭টি সেলাই দিতে হয়েছে। ইট দিয়ে আঘাতের সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করে। প্রতিবেশীরা না আসলে প্রাণে বাঁচতেন না। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বুধবার কর্ণফুলী থানায় মামলা করতে গেলেও থানা মামলা গ্রহণ করেননি। তাই আদালতে মামলা করেছেন।

আরও পড়ুন  নোরা ফাতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশি সঞ্জয়

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ